সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

চাঁদা দাবি ও মারধরের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৩১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::সাভারে ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় রকি আহম্মেদ (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রকি আহম্মেদ সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী মো. রিয়াজ জানান, সাভারের ব্যাংক কলোনি এলাকায় জান্নাত মিডিয়া নামে একটি ইন্টারনেট ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে তার। একই এলাকায় মা টেলিকম নামে আরেকটি ইন্টারনেট ব্যবসার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তার বন্ধু তুষার। কিন্তু কিছুদিন ধরে ছাত্রলীগ নেতা রকি ও তার সঙ্গী আমির তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

এতে অপরাগতা জানালে গত ৪ নভেম্বর ব্যাংক কলোনী মালিপাড়া এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করেন রকি, আমির, বাপ্পী, আমিনুর, ছোট বাবু, ছোট সোহেলসহ ১০-১২ জন। পরে তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় তাকে মারধর করতে থাকেন তারা। এ সময় তার মোটরসাইকেল ভাঙচুরসহ কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইন্টারেটের সরঞ্জামাদি ছিনিয়ে নেন রকি। একপর্যায়ে তার ব্যবসায়িক বন্ধু তুষার এগিয়ে আসলে তাকেও মারতে থাকেন সন্ত্রাসীরা। পরে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের হুমকি দিয়ে দ্রুত সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে চলে যান।

এ ব্যাপারে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই করে দেখা হবে। সে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমুদুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রকিকে গ্রেঅতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী রিয়াজ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদা দাবি ও মারধরের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৫৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯