সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলেন গর্ভবতী নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ৩৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলেন গর্ভবতী নারী সোনাগাজীতে স্বামীকে তালাকের পর প্রেমিকার সঙ্গে বিয়ে হয়েছে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর। সামাজিক সিদ্ধান্তে সোমবার বিকেলে ফেনীর আদালত পাড়ায় তিন লাখ টাকা দেনমোহরে দুজনের বিয়ে হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান কবির সাজু জানান রাজের ছদ্মনাম সঙ্গে রানির ছদ্মনাম প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিন বছর ধরে সম্পর্ক চলাকালে গত আট মাস আগে পরিবারের অমতে গোপনে তারা বিয়ে করেন। চলিত বছরের অক্টোবর মাসে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রানিকে তার পরিবার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে দেয়। রানির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হলে স্বামীর সঙ্গে তার কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে গত মাসে রানি ফেনীর একটি আদালতের মাধ্যমে তার স্বামীকে তালাক প্রদান করলে বিয়ের আগেই তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে রানি তার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য রাজকে দায়ী করে তাদের প্রেমের সম্পর্কের কথা জানায়।
এরপর রানির পরিবারের পক্ষ থেকে তাকে ধর্ষণের অভিযোগ এনে রাজের বিরুদ্ধে সামাজিক আদালতে বিচার প্রার্থনা করে। প্রেমিকার পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ আনা হলে গত শুক্রবার স্থানীয় ইউপি সদস্য শাহজাহান কবির সাজুর সভাপতিত্বে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের উভয় পরিবারের বক্তব্য শুনে তাদের নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। রাজ বলেন গত তিন বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক চলাকালে উভয়ের সম্মতিতে এলাকার মৌলবী দিয়ে আমরা গোপনে বিয়ে করি। পরে রানির পরিবারকে বিষয়টি জানানো হলেও তারা সেটা আমলে না নিয়ে তাকে অন্যত্র বিয়ে দেয়। তার স্বামী বিষয়টি জানলে তাদের তালাক হওয়ার পর সামাজিক সিদ্ধান্তে আমি তাকে কাবিন করে বিয়ে করি। রানির মা বলেন আমাদের ভুলের কারণে সামাজিকভাবে আমরা যথেষ্ট হেয় প্রতিপন্ন হয়েছি। মেয়ে যদি আমাকে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাতো তাহলে আমরা তাকে অন্যত্র বিয়ে দিতাম না। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান কবির সাজু বলেন উভয় পরিবারের সম্মতিতে সামাজিক সিদ্ধান্তে নতুন করে রানির বিবাহ সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলেন গর্ভবতী নারী

আপডেট সময় : ০৬:২০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯