সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোবাইল মেসেঞ্জারে চ্যাটিংকে কেন্দ্র করে এক যুবক খুন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::কিশোরগঞ্জের কটিয়াদীতে মোবাইল মেসেঞ্জারে চ্যাটিংকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের পূর্বপাড়া মহল্লার আজিম উদ্দিন আরজু মিয়ার ছেলে। তিনি পেশায় আকিজ গ্রুপের পাকুন্দিয়া উপজেলার এসআর ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সাদ্দাম হোসেন কর্মস্থল হতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে ভিটিপাড়া গ্রামে শাহাদাত হোসেন রাজিব তার সহযোগীদের নিয়ে সাদ্দামের গতিরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে সাদ্দামের পেটে ও দুই পায়ে আঘাত করে পালিয়ে যায়।

স্বজনরা আহত সাদ্দামকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শনিবার সকালে সাদ্দাম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত সাদ্দাম হোসেনের চাচা আব্দুল কাইয়ুম সাংবাদিকদের জানান, মোবাইল মেসেঞ্জারে চ্যাটিংকে কেন্দ্র করে রাজিব ও তার সহযোগীরা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি চাই।

কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোবাইল মেসেঞ্জারে চ্যাটিংকে কেন্দ্র করে এক যুবক খুন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯