সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বিয়ে করে অভিনয় ছাড়লেন তানিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ৩৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::তানিয়া গঙ্গোপাধ্যায় ছোটপর্দা ভালোই মাতাচ্ছিলেন। ভারতীয় টেলিভিশন চ্যানেলের ‘চোখের বালি’ সিরিয়ালের ‘বিনোদিনী’ থেকে শুরু করে ‘কে আপন কে পর’ সিরিয়ালের দেবীর মতো অনেক উল্লেখযোগ্য চরিত্রেই পাওয়া গেছে তাকে।

অভিনয় ক্যারিয়ারে বেশ দাপটের সঙ্গেই কাজ করে যাচ্ছিলেন তানিয়া। তার অভিনীত সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্রগুলির একটি ছিল ‘দুগ্গা দুগ্গা’ ধারাবাহিকের অন্নপূর্ণা। সবাইকে চমকে দিয়ে হঠাৎ করেই বিয়ে করে ফেললেন এই জনপ্রিয় অভিনেত্রী।

গত রবিবার বিয়ে করেছেন তানিয়া। তার বরের নাম অভিষেক মণ্ডল। বর্তমানে বীরভূমে পুলিশের চাকরি করছেন তিনি। বিয়ের খবরেই শেষ নয়, তানিয়া বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন বলেন ঘোষণা দিয়েছেন।

তানিয়ার বিয়ের খবরে তার ভক্তরা খুশি হলেও, অভিনয় ছাড়ার বিষয়টিতে মন খারাপ করেছেন অনেকেই। বিয়ে করেছেন ঠিক আছে, কিন্তু তাই বলে অভিনয় কেন ছাড়ছেন।

এই বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমকে তানিয়া জানান, আপতত অভিনয়ে নয়, পুরো সময়টা তিনি তার পরিবারকে দিতে চান।

জানা গেছে, স্টার জলসার ধারাবাহিক ‘জীবন জ্যোতি’ শেষ হওয়ার পর অভিনয় থেকে নিজেকে আড়ালে রাখতে শুরু করেন তানিয়া। বিয়ের প্রস্তুতি নিয়েছেন তখন থেকেই। এবার বিয়ে করেই অভিনয়কে জানালেন টাটা বাই বাই। সূত্র কালের কণ্ঠ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে করে অভিনয় ছাড়লেন তানিয়া

আপডেট সময় : ০৪:১৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯