সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

শ ম রেজাউল করিম বলেছেন, সব ধর্মের লোকের সমান অধিকার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ৩৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের লোকের বসবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের লোকের সমান অধিকার নিশ্চিত করেছেন। যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারছেন

তিনি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ না কেউ করবেন না, এটা আমার অনুরোধ।

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হবে উল্লেখ করে গণপূর্তমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার আছে বিধায় সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই আজ সচিব ও পুলিশের বড় কর্মকর্তা। প্রশাসনের উচ্চ থেকে নিম্নপর্যায়ের বিভিন্ন পদে আছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদেশ সবার, সবার রয়েছে সমান অধিকার। আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে।

তিনি বলেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়। বঙ্গবন্ধুর ডাকে হিন্দু-মুসলিম সবাই যুদ্ধ অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। সংখ্যালঘু তারাই যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল। আমরা সবাই বাঙালি, এটাই হোক আমাদের পরিচয়। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এদেশ ছেড়ে কাউকে অন্য দেশে চলে যেতে হবে না।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালেহ মোন্তাজির, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ ম রেজাউল করিম বলেছেন, সব ধর্মের লোকের সমান অধিকার।

আপডেট সময় : ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯