সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

২য় বর্ষের ৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ ২৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে বিভাগের ২য় বর্ষের ৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমাদের নিজেদের পরিবারের প্রতি, দেশের মানুষের প্রতি এবং সর্বোপরি যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে। তোমরা যদি এ তিনটি বিষয়কে লক্ষ্য করে তোমাদের জীবনকে পরিচালনা কর তাহলে সত্যিকার অর্থেই তোমরা আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

উপাচার্য তার বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমকে জোরদার এবং গতিশীল করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ৬ মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে দু’হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মাহবুবুর রহমান, সাইফুল্লাহ, মুন্নী, সুইটি মন্ডল, নকিবুল হাসান ও ইমরান হোসেন।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে পুরো এক সেমিস্টারে (ছয় মাস) প্রতি মাসে দু’হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২য় বর্ষের ৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আপডেট সময় : ০৯:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯