সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুসহ তিনটি ‘স্মৃতি চত্ত্বর’’ নির্মাণের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ ৪০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-

আগৈলঝাড়ায় প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জল রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংগঠক ’৭৫এর ১৫ আগষ্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ সুকান্ত আবদুল্লাহ’র নামে স্মৃতি চত্ত্বর নির্মাণের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ছাত্র নেতা মাহামুদুল হাসান সাগর সেরনিয়াবাত এর সভাপতিত্তে ছাত্র সংগঠনের পক্ষে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় উপজেলা পরিষদের চলমান নিয়মিত সভায় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস,এসিল্যান্ড ফাতিমা আজরীন তন্বী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, ওসি তদন্ত নকিব আকরাম,উপজেলা ভাইস চেয়ারম্যানগন, ইউনিয়ন চেয়ারম্যানগন,প্রেসক্লাব সভাপতি কে এম আজাদ রহমান,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, রিপোর্টারস ইউনিটির সভাপতি সাইফুল মৃধা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

মঙ্গলবার সকালে ছাত্র সংগঠনের পক্ষে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, সহসভাপতি উজ্জল হোসেন, ছাত্র নেতা মাহামুদুল হাসান সাগর, যুবলিগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, আবু বকর পাইকসহ নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের কাছে ‘ স্মৃতি চত্তর’ নির্মানের জন্য লিখিত আবেদন করেন।

নেতৃবৃন্দ তাদের আবেদনে জানান, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আগৈলঝাড়া উপজেলা শহরের প্রবেশদ্বার ফুল্লশ্রী বাইপাস মোড়ে সরকারী জমিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি চত্ত্বর, একই শহরের পশ্চিম পান্তের প্রবেশদ্বার কান্দিরপাড় বাইপাস মোড়ে শহীদ সুকান্ত আবদুল্লাহ স্মৃতি চত্তর ও শহরের তিন রাস্তা মোড়ের প্রধান পয়েন্ট (গান্ধির দোকান) বঙ্গবন্ধু কর্নার নির্মানের দাবি জানান।

নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ছাত্র নেতাদের আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু সরকারী জমি তাই উল্লেখিত বিষয়টি বাস্তবায়নের সাম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকের সাথে আলোচনা করে তাদের মতামত পেলে “স্মৃতি চত্ত্বর” নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুসহ তিনটি ‘স্মৃতি চত্ত্বর’’ নির্মাণের দাবি

আপডেট সময় : ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯