সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বরিশালে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯ বাসন্ডায় চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদারের উঠান বৈঠকে জনসমুদ্র, গণসংযোগে ব্যাপক সাড়া বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষের উৎসবে শৈশবে ফেরা-হাসি-আনন্দে সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর মিলন মেলা বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর

ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম প্রণীত.শীর্ষক বই‌য়ের মোড়ক উন্মোচন করা হ‌য়ে‌ছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ ৩৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম প্রণীত ‘গণমুখী পু‌লি‌শিং: ব‌রিশাল রেঞ্জ’ শীর্ষক বই‌য়ের মোড়ক উন্মোচন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৬ ন‌ভেম্বর) সকাল ১১টায় ব‌রিশাল নগ‌রের কা‌শিপুর এলাকায় রেঞ্জ ডিআই‌জি অ‌ফি‌সে এ বই‌য়ের মোড়ক উ‌ন্মেচন করা হয়।
রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন, আ‌মি যোগদানের পর থে‌কেই এ অঞ্চ‌লে গণমুখী পু‌লি‌শিং ব্যবস্থা করার চেষ্টা কর‌ছি। আমরা মাদক ব্যবসায়ী‌দের আত্মসমর্পণ ও সমা‌জের স্বাভা‌বিক ধারায় ফি‌রি‌য়ে নেওয়ার যে কাজ কর‌ছি তা গোটা বাংলা‌দে‌শে নেই। তাই এটা নিয়ে আমরা অর্থাৎ ব‌রিশাল রেঞ্জ উদাহরণ হ‌য়ে থাক‌বে। বিট পু‌লি‌শিং ব্যবস্থা ঢাকার পরে ব‌রিশালে রে‌ঞ্জেই আমরা প্রথম চালু করেছি। এর মধ্য দি‌য়ে আমরা সাধারণ মানু‌ষের কা‌ছে পৌঁ‌ছে যা‌চ্ছি।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল রে‌ঞ্জের অ‌তি‌রিক্ত ডিআইজি এহসান উল্ল্যাহসহ বিভা‌গের ছয় জেলার পু‌লিশ সুপারসহ সুশীল ও সাংবা‌দিক সমা‌জের নেতারা।

‌জানা‌ গেছে, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম ‌যোগদান করার পর ব‌রিশাল বিভাগের ছয় জেলায় মাদক ও জঙ্গিবিরোধী কার্যক্রম থেকে শুরু করে কমিউনিটি পুলিশিংকে নতুন আঙ্গিকে উপস্থাপন, তথ্য/অভিযোগ বক্স স্থাপন, বিট পুলিশিং চালুকরণ, রেঞ্জ পুলিশের অ্যাপস তৈরি এবং এগুলোর যথাযথ প্রয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জনবান্ধব পুলিশি সেবা আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ‘গণমূখী পুলিশিং: বরিশাল রেঞ্জ’ নাম বইটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ২৩৮ পৃষ্ঠার বইটিকে মোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।

বইটিতে পুলিশি সেবাকে জনগণের দোরগাড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজকে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রচলিত আইনের প্রয়োগের পাশাপাশি বিট পুলিশিং, উঠান বৈঠক, কমিউনিটি পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, পরিবহন কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন গণমূখী পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং এতে বরিশাল রেঞ্জের জেলাগুলোতে ব্যাপক সফলতা পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম প্রণীত.শীর্ষক বই‌য়ের মোড়ক উন্মোচন করা হ‌য়ে‌ছে।

আপডেট সময় : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯