সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

যাত্রীবাহী চলন্ত বাসে কন্যা সন্তান প্রসব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ ৩২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি ॥
যাত্রীবাহী চলন্ত বাসে কন্যা সন্তান প্রসব করেছেন লুবনা নামে এক গৃহবধূ। বর্তমানে নবজাতক ও মা উভয়ই ভালো আছেন। রোববার (২৪ নভেম্বর) রাতে ভোলা-চরফ্যাশন সড়কের একটি বাসে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন সুবর্ণা নামে এক স্কুল শিক্ষক। তিনি কুঞ্জেরহাট ডিটিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার সহযোগিতায় সফলভাবে বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই নারী ছিলেন সন্তান সম্ভবা। রোববার রাতে তিনি ডাক্তার দেখিয়ে ভোলা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে মানিকারহাট সংলগ্ন এলাকায় হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিক দেখে ফেলেন স্কুল শিক্ষিকা সুবর্ণা সমাদ্দার। তিনি ওই নারীকে সাহায্যের জন্য এগিয়ে যান। এক পর্যায়ে বাসেই স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেন লুবনা। পরে দ্রুত লুবনাকে সেই বাসেই বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা এবং সন্তান উভয়ে শংঙ্কামুক্ত। রাতেই তারা বাড়ি ফিরে গেছেন। ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা সমাদ্দার জানান, এমন একটি কাজ আমি করতে পেরেছি, যা নিয়ে আমি নিজেই হতবাক। কীভাবে এমন সাহস পেলাম আমি জানিনা। যদিও এ ব্যাপারে বাসের সবার সহযোগিতা ছিল। ডেলিভারির সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ, তখন মাকে কোথাও নেওয়ার সুযোগ ছিল না। ঝুঁকিপূর্ণ কাজটি সুন্দরভাবে সফল হয়েছে।
নবজাতকের মা লুবনা বেগম বলেন, এমন হবে আমরা ভাবতে পারিনি। অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, এসময় যে কোনো বিপদই ঘটতে পারতো। আমি অনেক খুশি। আমি ভালো আছি। বাচ্চাও ভালো আছে।
এদিকে চলন্ত বাসে সন্তান জন্ম দেওয়ার এ ঘটনা ছড়িয়ে পড়লে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের দরিদ্র রুবেল হোসেনের বাড়িতে ভিড় জমে। স্ত্রী লুবনা বেগম ও নবজাতককে দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার উৎসুক মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রীবাহী চলন্ত বাসে কন্যা সন্তান প্রসব।

আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯