সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অপহৃত ১০ শিশু উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ ২৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::সুন্দরবনে মাঝের কেল্লা এলাকায় অভিযান চালিয়ে ১০ শ্রমিকসহ এক অপহরণকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট দুবলা ষ্টেশনের অপারেশন টিমের সদস্যরা। উদ্ধারকৃত ১০ শ্রমিকের অধিকাংশই শিশু।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ এ প্রতিবেদককে বলেন, গত ১৫ নভেম্বর গভীর রাতে সুন্দরবনের মাঝের কেল্লা এলাকায় অভিযান পরিচালনা করে এক অপহরণকারীকে আটক করা হয়। এসময় অপহরণকারীদের কাছে জিম্মি থাকা ১০ শিশু শ্রমিককে উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, অপহরণকারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে চা-বাগান ও কারখানায় চাকরী দেওয়ার কথা বলে শিশু শ্রমিকদের নৌকায় করে সুন্দরবনের দুবলার চরের শুটকী পল্লীতে নিয়ে আসে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় ত্রান বিতরণ করতে গেলে উদ্ধাককৃত এক শিশু শ্রমিক কোস্টগার্ড বাহিনীর সদস্যদের অপহরণের বিষয়টি অবগত করলে ওই মূহুর্তে অভিযান চালিয়ে এক অপহরণকারীকে আটক করা হয়। অভিযানের খবর টের পেয়ে বাকী অপহরণকারীরা পালিয়ে যায়। আটক অপহরণকারীর নাম মোঃ নুরুল হক ওরফে লেদু মিয়া (৩৬)। সে চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে। উদ্ধাকৃত শ্রমিকরা হলেন -(১) রেনু মিয়া, পিতা- মৃত নুর উদ্দিন মিয়া, (২) মোঃ মানিক হোসেন, পিতা- মৃত আক্কাস আলী, (৩) মোঃ হৃদয়, পিতা- মৃত কিতাব আলী, (৪) মোঃ টুটুল মিয়া(১৭), পিতা- আব্দুল মোতালেব, (৫) মোঃ আক্তার হোসেন(১৩) পিতা- মোঃ মনির হোসেন, (৬) মোঃ আল আমিন(১৮) পিতা- মোঃ জসিম, (৭) মোঃ আমির হোসেন, পিতা-মোঃ আব্দুল খালেক,(৮) মোঃ রিমন(১৭), পিতা- মোঃ মোখলেসুর রহমান, (৯) মোঃ আরিফ (১৬) পিতা-মোঃ আব্দুল মালেক, (১০) মোঃ পারভেজ (১৭), পিতা-কচির উদ্দিন। উদ্ধারকৃত শ্রমিকদের বাড়ি চট্রগ্রাম, কিশোরগন্জ,হবিগন্জ, নোয়াখালী, ময়মনসিংহ ও কুষ্টিয়া জেলায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইফতেখার হোসেন জানান, বেশ কিছুদিন ধরেই এ অপহরণকারী চক্র সুন্দরবনের দুবলার চরের শুটকী পল্লীতে শিশু শ্রমিকদের এনে তাদের কাছে জিম্মি করে রেখেছে। আটক অপহরনকারী ও উদ্ধাকৃত শ্রমিকদের শরণখোলা থানায় স্থানান্তর করা হয়েছে। তিনি আরো জানান, কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে শিশুশ্রম ও শ্রমদাস দমনে কোস্টগার্ড বাহিনীর অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অপহৃত ১০ শিশু উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯