সংবাদ শিরোনাম ::
বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ট্রাক- মটরসাইকেল সংঘর্ষে নিহত,বান্ধবী আহত জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ যুবকের মৃত্যু

বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ ৩৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেক্স,কলকাতার ইডেন গার্ডেনে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার (১৩ নভেম্বর) রাতে শেখ হাসিনাকে মোদী এ চিঠি দেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট ম্যাচ শুরুর দিন ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।

এর আগে ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তখন জানা যায়, ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্টে রেওয়াজ অনুযায়ী ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি।

আপডেট সময় : ০৮:৫৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯