সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ডিএমপি কমিশনার বলেছেন প্রত্যেক ট্রাফিক পুলিশের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স
সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠোর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘প্রত্যেক ট্রাফিক পুলিশের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। কাউকে মামলা দেওয়ার সময় ছবি তোলা না থাকলে সেই ট্রাফিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ নিয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক সপ্তাহ নতুন আইনে যানবাহনে কোনো মামলা হবে না বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আইন কার্যকরের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করেছে ডিএমপি। সচেতন করা হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী সপ্তাহে মামলা-জরিমানার নতুন পদ্ধতি কার্যকর করা হবে।’ads

শফিকুল ইসলাম বলেন, ‘নতুন আইনে সাজা বাড়ানো হয়েছে। সাজার ভয়ে আইন মানবে মানুষ। চালকদের পয়েন্ট সিস্টেম রাখা হয়েছে। চালকদের পয়েন্ট কমতে থাকলে একটা পর্যায় লাইসেন্স বাতিল হয়ে যাবে। সেই চালক আর পরে লাইসেন্স নিতে পারবেন না।’

নতুন আইন বাস্তবায়ন শুরু হলে ট্রাফিকে শৃঙ্খলা ফিরে আসবে জানিয়ে তিনি বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে শক্ত থাকবে পুলিশ। ট্রাফিক পুলিশের কেউ কেউ অবৈধভাবে সুবিধা নিতে চাইলে বা মামলার ভয় দেখিয়ে কেউ টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

পথচারীদেরও শাস্তি দেওয়া হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যেসব সড়কে ফুটওভার ব্রিজ নেই, সেখানে পথচারীদের সড়ক পারাপারে সহযোগিতা করবে ট্রাফিক পুলিশ। আর যেসব সড়কের ফুটওভার ব্রিজ আছে, সেখানে ব্রিজ ব্যবহার না করা হলে পথচারীদের শাস্তি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিএমপি কমিশনার বলেছেন প্রত্যেক ট্রাফিক পুলিশের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। ’

আপডেট সময় : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯