০৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
কাউন্সিলর সহ কোতয়ালী থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম নিউজ ডট কম

কাউন্সিলর সহ কোতয়ালী থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম নিউজ ডট কম

নিজস্ব প্রতিবেদন
বরিশাল নগরীর লঞ্চঘাট সংলগ্ন স্টিমার ঘাট মসজিদের পাশের একটি ফার্মেসীর ব্যবসা করতেন শিরিন নামের এক স্বামী পরিত্যাক্তা নারী। বরিশালে অনেক মানুষের সুখ দুঃখের পাশে গিয়ে দাঁড়াতেন এবং অন্যায়ের প্রতিবাদ করতেন সে একজন বাংলাদেশ মানবাধিকার মহিলা সম্পাদিকা ও ছিলেন পাশাপাশি সাংবাদিকতায়ও ভালো কাজ করে গেছেন সে একজন আজকের ক্রাইমের নির্বাহী সম্পাদক ছিলেন ঔষধ ব্যবসায়ী শিরিন।

একটি ফার্মসী চালিয়ে জীবন-জীবিকা নির্বহ করতেন এই নারী। একটি ছেলে রয়েছে তার। গত রোববার রাতে সুচি মেডিকেল হল বসেই তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

তিনি মৃত্যুর দুই ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে দুটি লাইভ করে। লাইভে তিনি তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের নাম কান্না জরিত কণ্ঠে বলে গেছেন। মৃত্যুর ঠিক কিছুক্ষণ পরেই ফেইজবুক থেকে মুছে যায় তার আইডিটি। অনেকের ধারনা লাইভে যাদের নাম বলে গেছেন তারাই হয়তো এমন কাজটি করিয়েছেন।

এদিকে আজ সোমবার (২৮ অক্টােবর) শিরিন খানমের ভাই ইউসুফ মৃধা বাদী হয়ে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবিরসহ ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামীরা হলেন মশিউর রহমান মারুফ, শেলি, জনি, কায়েস, রনি, আলো, এটিএম শহিদুল্লাহ কবির।

এঘটনা বরিশালে প্রকাশ পেলে আরো অনেক ঘটনার সূত্র বেরিয়ে আসছে বলে জানা গেছে। অপর একটি সূত্র নিশ্চিত করে বলেন, বরিশাল সিটি কর্পােরেশনের সফল মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ব্যবহার করে বরিশাল বহুমুখী সিটি মার্কেটে স্টল নিয়ে বানিজ্য করার অভিযোগ রয়েছে কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবিরের
বিরুদ্ধে।

এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আসাদুজ্জামান জানান, মৃত্যুর বিষয়টি আমরা এখনো নিশ্চিত না। আমরা অভিযোগ পেয়েছি মামলা দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতারে আমাদের শাড়াসী অভিযান চলছে। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে এর পিছনে যারা অপরাধী আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019