২০ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ সিলেটের ১৯ টি আসনের জামায়াতের প্রার্থীদের হিসাব নিকাশ চুড়ান্ত বাবুগঞ্জে নির্বাচন ঘিরে বাড়তি নিরাপত্তা ৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিই ঝুঁকিপূর্ণ চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাদাম বিক্রেতা ট্রেনে কাটলো দু’পা বাবুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে হাতপাখার প্রার্থী উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের মতবিনিময় নতুন পুলে বদলে গেল জীবনের চাকা মোরেলগঞ্জের চিংড়াখালীতে দুর্ভোগের অবসান, স্বস্তিতে ৪ ইউনিয়নের ১০ গ্রামের মানুষ বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে ঐক্যের বার্তা দীর্ঘদিনের দূরত্ব ঘুচে একই মঞ্চে শীর্ষ নেতারা পর্যটন ব্যবস্থাপনায় নতুন যুগ ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরে চালু হলো ই-টিকিটিং সেবা আপু’ বলায় ক্ষেপে গেলেন ইউএনও হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল
যেসব পুলিশ সদস্যরা নিজেদের বাদশা মনে করেন তাদের দরকার নেই ডিএমপি কমিশনার।

যেসব পুলিশ সদস্যরা নিজেদের বাদশা মনে করেন তাদের দরকার নেই ডিএমপি কমিশনার।

মোঃ তহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার ::-

ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন যেসব পুলিশ সদস্যরা নিজেদের বাদশা মনে করেন আর জনগণকে প্রজা মনে করেন সেসব পুলিশ সদস্যদের দরকার নেই। শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন বাদশাহী ভাব নিয়ে চলা পুলিশ সদস্যদের ডিএমপিতে থাকার দরকার নেই। পুলিশের পোশাক থেকে শুরু করে সবকিছু জনগণের ট্যাক্সের টাকায় হয়। তাই যেসব পুলিশ নিজেদের বাদশা আর জনগণকে প্রজা ভাবেন তাদের ডিএমপিতে চাকরি করার দরকার নেই। তিনি বলেন জনগণের ট্যাক্সের টাকায় আমাদের মাথার টুপি থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত কেনা হয়। আমাদের সন্তানেরা লেখাপড়া থেকে শুরু করে আমাদের পেট চলা সবকিছু হয় জনগণের টাকায়। তারপরও আমাদের কিছু পুলিশ অফিসারদের ভেতরে ভাব এরকম যে তারা বাদশা আর জনগণ তাদের প্রজা। ডিএমপি কমিশনার বলেন আমি পরিষ্কার বলে দিতে চাই এই বোধ নিয়ে ডিএমপিতে কেউ চাকরি করতে পারবেন না। প্রতিটি মানুষকে তাদের প্রাপ্ত সম্মান ও শ্রদ্ধা দিতে হবে।

Show quoted text

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019