১০ Jun ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল কেডিসি কলোনী থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ব্যবসায়ী পলাতক বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্নালঙ্কার লুট বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সেবা ও ভূমি সেবা দেখতে জেলা প্রশাসকের স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস পরিদর্শন আহ্বায়ক-ফরিদ আহমেদ ; সদস্য সচিব সৌরভ। বাবুগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন। বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ, সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে খাদ্য সহায়তা চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উজিরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। আজকের ক্রাইম নিউজ ডট কম

উজিরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। আজকের ক্রাইম নিউজ ডট কম

নিউজ ডেস্ক
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, দলের দুঃসময়ের ত্যাগী,পরিক্ষিত,সৎ ও মুজিব অন্তঃপ্রাণ নেতা-কর্মীদের সমন্বয়ে আওয়ামী লীগের উপজেলা থেকে তৃণমুল ওয়ার্ড পর্যন্ত সব কমিটি গঠন করা হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়ন-অগ্রগতির স্বার্থে ব্যক্তি স্বার্থ পরিহার করে সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। দুর্নীতিবাজ,হাইব্রিড ও মধু খাওয়া নেতাদের ঠাঁই আওয়ামী লীগে হবে না। শুক্রবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল, পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন শিপু, যুগ্ম সম্পাদক ও বড়াকোঠা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বরিশাল জেলা পরিষদ সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদার প্রমুখ। সভায় উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত দলের বিশেষ বর্ধিত সভায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের মধ্যে উপজেলা নির্বাচন নিয়ে সৃষ্ট বিরাজমান দ্বন্ধ যেন সংঘাতে রূপ না নেয় সেজন্য সভাস্থল ও পৌর শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল মটরসাইকেলে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে বর্ধিত সভায় যোগদানের উদ্দেশ্যে এলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মটরসাইকেলগুলো আটকে দেয়। পরে পায়ে হেটে তাদের সভাস্থলে যেতে হয়। বর্ধিত সভাকে কেন্দ্র করে এলাকায় দিনভর থমথমে অবস্থা বিরাজমান থাকলেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সভা শেষ হয়। উল্লেখ্য আগামী ২২ নভেম্বর উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে পৌরসভাসহ ৯ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। শীর্ষ পদ পেতে চলছে লবিং তদবির ও দৌড়ঝাপ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019