০৪ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- ইমন, রাসেল ও শরীফ। তারা পশ্চিম ভাদুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকালে মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে লক্ষ্মীপর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সোমবার (২১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম ভাদুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে শাওন ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সোমবার রাতে বিয়ের প্রলোভন দিয়ে শাওন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পশ্চিম ভাদুর গ্রামে বন্ধু ইমনের বাড়িতে নিয়ে পাঁচজন মিলে রাতভর তাকে গণধর্ষণ করে। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। ঘটনার পর থেকে শাওন পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের শিকার এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিক্যাল বোর্ড গঠন করে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্ত শাওনসহ দু’জনকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019