সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মা ইলিশ নিয়ে পালাতে গিয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ৫৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে মাছ ইলিশ নিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের ধাওয়ায় নালায় পড়ে বাবুল হাওলাদার (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের কলাকোপা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বাবুল একই ইউনিয়নের চর উত্তমপুর গ্রামের মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন।স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বিশখালী নদী থেকে অবৈধভাবে ধরা দুই ব্যাগ ইলিশ মাছ জেলেদের কাছ থেকে কিনে বাড়ি ফিরছিলেন বাবুল। নদী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কলাকোপা এলাকায় স্থানীয় অতি উৎসাহী কিছু যুবক রাত পৌনে ১০টার দিকে মাছ নিয়ে যেতে বাবুলকে বাধা দেয়। এ সময় বাবুল ভয় পেয়ে মাছের ব্যাগ ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এই সুযোগে মাছ নিয়ে পালায় বাধা দেয়া যুবকেরা।অন্ধাকারে পালাতে গিয়ে নালায় পড়ে যান বাবুল। এ সময় কারো সাহায্য না পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে মৃত অবস্থায় পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাবুলের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিধন করা মা ইলিশ দুটি বস্তা ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বিকেল থেকে রাত পর্যন্ত ইউএনও সোহাগ হাওলাদারের নেতৃত্বে ওই বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের খোঁজে অভিযান চালানো হয়। রাজাপুর-বড়ইয়া সড়কে চেকপোস্ট বসিয়ে পাঁচজনকে আটক করে। এর মধ্যে তিনজনকে একবছর করে কারাদণ্ড ও দু’জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।অভিযানের সংবাদ পেয়ে ও সংঘবদ্ধ চক্রের তাড়া খেয়ে ভয়ে পালিয়ে যাওয়ার সময় পশ্চিম বড়ইয়া এলাকার ফকিরবাড়ির পশ্চিম পার্শ্বে সুপারি বাগানের ভিতরে থাকা গভীর নালায় পড়ে যান বাবুল হাওলাদার। পরে আত্মীয়রা খুঁজতে গিয়ে একটি গভীর নালার মধ্যে তার মাথা কাদা মাটিতে আটকে মৃত অবস্থা দেখে পুলিশ খবর দেয়। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।নিহতের মেয়ে বলেন, বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাকে খুঁজতে থাকলে এক পর্যায় তাকে নালার মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখি।রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার দাবি করেন, অভিযানে কাউকে ধাওয়া করা হয়নি, যেখানে লাশ পাওয়া গেছে সেখানে তারা যাননি। ২ বস্তা ইলিশ নদী থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাস্তায় দাড়িয়ে চেক করেছি।সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মো: সাখাওয়াত হোসেন বলেন, রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা ইলিশ নিয়ে পালাতে গিয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯