সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাবরি মসজিদের রায়ের জেরে উত্তর প্রদেশে সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ৩১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুড়িয়ে দেয়া বাবরি মসজিদের জমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ভারতের সুপ্রিম কোর্টের মধ্যস্থতা প্যানেলে হিন্দু-মুসলিম উভয় পক্ষের জয়ে আশাবাদী সুন্নি ওয়াকফ বোর্ড। আলোচিত এই মামলার রায় ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উত্তরপ্রদেশে। গণমাধ্যমে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী শহীদ রিজভী জানান, মামলা নিষ্পত্তির জন্য মধ্যস্থতা প্যানেলের কাছে বক্তব্য তুলে ধরেছেন তারা।

তবে, ওই প্যানেলের কাছে উত্থাপিত প্রস্তাবের বিস্তারিত জানাননি। আশ্বস্ত করেন, প্রস্তাবটি উভয় সম্প্রদায়ের জন্য ইতিবাচক হবে। অজ্ঞাতনামা সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, রাম মন্দিরের জন্য বাবারি মসজিদের জমি ছাড়তে রাজি হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। এরআগে, ৪০ দিন প্রাত্যহিক শুনানির পর গেলো বুধবার বিচারকার্যক্রমের ইতি টানে সুপ্রিম কোর্ট।

তবে, রায় ঘোষণার তারিখ ঠিক হয়নি এখনো। ধারণা করা হচ্ছে ১৭ নভেম্বরের মধ্যে রায় দিতে পারেন প্রধান বিচার রঞ্জন গগৈ। এদিকে, মামলার রায় ঘিরে যেকোন ধরণের সহিংসতা এড়াতে জোরদার করা হয়েছে উত্তরপ্রদেশের নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসেছে তল্লাশি চৌকি। এরআগে, অযোধ্যায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবরি মসজিদের রায়ের জেরে উত্তর প্রদেশে সতর্কতা

আপডেট সময় : ০৮:৫৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯