সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

এবার (বুয়েটে) শেরে বাংলা হলের নাম এখন শহীদ আবরার হল। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ২৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের নাম এখন ‘শহীদ আবরার হল’। আর হলের ভেতরে থাকা চারটি টয়লেট বা শৌচাগারের নামকরণ করা হয়েছে নির্মম অত্যাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করা আবরার ফাহাদের খুনিদের নামে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকারিভাবে এমন নামকরণ করা না হলেও গুগল ম্যাপে অবকাঠামোগুলোর নাম দেখাচ্ছে এমনই।

বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকেই কোনো স্থান খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ম্যাপে বুয়েটের শেরেবাংলা হলের নাম পরিবর্তিত হয়ে দেখাচ্ছে ‘শহীদ আবরার হল’। হলের মসজিদের নাম হয়েছে ‘শহীদ আবরার হল মসজিদ’। এই হলের ২০১১ নম্বর কক্ষে গত ৬ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত হন আবরার ফাহাদ।

আবরারের খুনিদের নামে টয়লেটের নাম :
এদিকে, নতুন করে নামকরণ করা হয়েছে হলের চারটি টয়লেটেরও। এর আগে এসব টয়লেটের কোনো নাম না থাকলেও গুগল ম্যাপ বলছে, টয়লেটগুলোর নাম এখন ‘কিলার রবিন পাবলিক টয়লেট’, ‘কিলার অনিক সরকার পাবলিক টয়লেট’, ‘অপ্রেসার (নির্যাতনকারী) রাসেল পাবলিক টয়লেট’ ও ‘অমিত সাহা পাবলিক টয়লেট’।

চারটি টয়লেটের নামকরণ হয়েছে ফাহাদের খুনিদের নামে। ছবি: সংগৃহীত

রবিন, অনিক, রাসেল, অমিত প্রত্যেকেই ফাহাদ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত।

তবে, এমন নামকরণের পেছনের রহস্য এখনো জানা যায়নি। সাধারণত গুগলের কমিউনিটি মেম্বারদের রেফার থেকে কোনো বিষয়ে নামকরণ করা হয় গুগল ম্যাপে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল কমিউনিটি মেম্বার থেকে এক বা একাধিক সদস্য স্থাপনাগুলোর এমন নামকরণ করে রেফার করেছেন। যা অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই আপডেট হয়েছে গুগলের ম্যাপে।

তবে বিশেষজ্ঞদের ধারণা, গুগল কর্মকর্তাদের নজরে আসলে মুছে যেতে পারে নতুন নামগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার (বুয়েটে) শেরে বাংলা হলের নাম এখন শহীদ আবরার হল। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯