সংবাদ শিরোনাম ::
ডিমলা প্রেস ক্লাবের কমিটি গঠন সভাপতি লিটন, সম্পাদক সহিদুল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধ
নীলফামারীর ডিমলা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি মাজহারুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গতকাল দুপুরে ডিমলা প্রেস ক্লাবের বর্ধিত সভায় আগের কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো মাজাহারুল ইসলাম লিটন পুনরায় সভাপতি, ইত্তেফাকের সহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ও নয়া শতাব্দীর আবু হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট পূর্র্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

















