সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা সুপারভাইজারের । আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ৩৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের বাসে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ওই বাসের সুপারভাইজার মানিক মােল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতার মানিক মােল্লা নােয়াখালীর সােনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে এবং এনা পরিবহনের সুপারভাইজার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি পরিবার এনা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৫১) ঢাকায় যাচ্ছিল।

পরিবারের সদস্যরা বাসে ওঠার পর শায়েস্তাগঞ্জ অলিপুর পার হলে সুপারভাইজার কৌশলে ওই পরিবারের শিশু ছাত্রীকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ছাত্রীর চিৎকারে বাবা-মা ও বাসের অন্য যাত্রীরা এগিয়ে যান। সেই সঙ্গে ছাত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেন তারা। একই সঙ্গে উত্তেজিত যাত্রীরা সুপারভাইজার মানিক মােল্লাকে গণধোলাই দেন। পরে যাত্রীরা মাধবপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ইটাখােলা এলাকায় গাড়িটি আটক করে সুপারভাইজারক গ্রেফতার করে পুলিশ।

ছাত্রীর বাবা জানান, তিনি ঢাকার টঙ্গীতে সপরিবারে থেকে একটি ফুলের বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে টঙ্গীর একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রণিতে পড়ে। হবিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটান এনা পরিবহনের সুপারভাইজার।

ওসি আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সুপারভাইজার মানিক মােল্লাকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেছেন। মানিক মােল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা সুপারভাইজারের । আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০২:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯