১২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিজয়নগরে ডাকাতি মামলার আসামি ১০বছর পলাতক থাকার পর শেষে পুলিশে হাতে গ্রেপ্তার জিকে সেচ প্রকল্প চুয়াডাঙ্গার কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,তাই খাল খননের বিকল্প নাই- পানিসম্পদ মন্ত্রী বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাবুগঞ্জে এক মাসে তিন দোকানে দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট ; নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জরিমানা গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ডিমলায় ৬ বছরের শিশু ধর্ষণ,গ্রেপ্তার ১ বাবুগঞ্জে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এক গাছে শত কাঁঠাল
ময়মনসিংহ পূজামণ্ডপের পাশ থেকে এক কলেজ শিক্ষার্থীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ পূজামণ্ডপের পাশ থেকে এক কলেজ শিক্ষার্থীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেক্স ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় পূজা মন্ডপের পাশে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার ওই শিক্ষার্থীর নাম শাওন ভট্টাচার্য (২১)। সে ময়মনসিংহ কমার্স কলেজের ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।ঘটনা সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে গোলপুকুরপাড় পূজা মন্ডপে প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতির সময় শাওনসহ অনেকেই আনন্দ করছিলো। ওই সময় কে বা কারা শাওনের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু শাওনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন,বিপিএম (বার) তিনি বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ করা যাচ্ছে, নাচা নাচির সময় একে অপরের সাথে বাকবিতন্ডায় হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। ঘটনার অধিকতর তদন্ত শেষে সার্বিক বিষয় সম্পর্কে জানা যাবে জানান পুলিস সুপার। নিহত শাওন ভট্টাচার্য নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ভাড়া বাসায় থাকে। তার পিতা শুভাশীষ ভট্টাচার্য বলেন, কারা কেন আমার ছেলেকে হত্যা করেছে আমি কিছুই জানি না। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন নিহত শাওনের মা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019