০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
সেই যুবলিক নেতা আটক।বরিশালে যুবককে মারধর করে মলমূত্র খাওয়ানো

সেই যুবলিক নেতা আটক।বরিশালে যুবককে মারধর করে মলমূত্র খাওয়ানো

অনলাইন ডেস্ক:: বরিশালের হিজলায় এক তেল ব্যবসায়ী যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পরে মুখে মলমূত্র ঢেলে দেয়ার ঘটনায় মূলহোতা যুবলীগ নেতা মাহাবুব সিকদারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে হিজলার হরিনাথপুর ইউনিয়নের হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাহাবুব সিকদার হরিনাথপুরের আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি হরিনাথপুর লঞ্চ ঘাটে সুপারভাইজারের পদে কাজ করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভিডিওর সূত্র ধরে এ নিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করলো থানা পুলিশ।

এরআগে আটক দুজন হলেন- হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা শরিফ মাতুব্বরের ছেলে আব্দুর রশিদ মাতুব্বর ও একই এলাকার বাসিন্দা কবির সরদার। এদের মধ্যে আব্দুর রশিদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে সক্রিয়।

হিজলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশি অভিযান টের পেয়ে আত্মগোপনে চলে যাওয়াদের আটকে এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হিজলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটকদের কাছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য ও ঘটনার সঙ্গে জড়িত সবার পরিচয় বের করা হচ্ছে।

উল্লেখ্য, হিজলায় এক তেল ব্যবসায়ী যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পরে মুখে মলমূত্র ঢেলে দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

১ মিনিট ১৪ সেকেন্ড এর ওই ভিডিওটিতে দেখা যায় যুবকটির পেছন থেকে হাত-পা বেঁধে বুকের ওপর পা চেপে ধরে মলমূত্র খাওয়ানো হচ্ছে। যুবকটি অনেক চেষ্টা করেও তাদের হাত থেকে রক্ষা পায়নি।

যা নিয়ে গত ক’দিন ধরেই পুরো হিজলা উপজেলা জুড়ে তোলপাড় চলছে। তবে এ ধরনের কোন ঘটনা ইতিপূর্বে জানা ছিলো না বলে দাবি করেছেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

নির্যাতনের শিকার ওই যুবকের পরিচয় খুঁজতে গিয়ে জানাগেছে, তিনি হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর বাজার সংলগ্ন টমুচরের বাসিন্দা মহিউদ্দিন বেপারীর ছেলে আজম বেপারী (২৫)। সে হরিনাথপুর লঞ্চঘাটের জ্বালানী তেল ব্যবসায়ী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019