২০ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ভূমিদস্যু আমিনের পাওয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ইমনের রিভিশন মঞ্জুর! এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ইমন। তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে ২ টি দাঁত ভেঙে গেল কম্পিউটার অপারেটরের চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন বরিশালে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের মাথা উঁচু করে দ্রুত ফিরব/ আনন্দবাজারকে শেখ হাসিনা স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র’র মৃত্যু
সিএনজিচালিত অটোরিকশা ও পিক আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ,১

সিএনজিচালিত অটোরিকশা ও পিক আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ,১

অনলাইন ডেক্স চাঁদপুর শহরের মিশন রোডে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই শিশুর মা নাছিমা বেগমও।

সোমবার (৭ অক্টোবর) ভোরে শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল বরিশাল জেলার বেতাগী বরগুনা থানার বেতাগী গ্রামের খান বাড়ির মো. আব্দুল কাদেরের ছেলে।

নিহত শিশুর দাদা চাঁন মিয়া বলেন, সোমবার ভোরে বরিশাল থেকে লঞ্চযোগে চাঁদপুর লঞ্চঘাটে এসে নামেন তারা। লঞ্চঘাট থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় উঠে। এসময় মিশন রোডের মাথায় আসলে অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

‘এতে ঘটনাস্থলেই নাজমুল গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় নাজমুলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে গেছে। তবে ঘটনার পরপরই পিকআপ ব্যানের চালক পালিয়ে গেছে। এছাড়া নিহত শিশুর মাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019