ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বরিশালের এমপি সামনে খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপির সামনেইে উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আ. ছালামকে লাঞ্ছিত করেছেন উজিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনের সড়কে অবস্থান করছিলেন স্থানীয় এমপি মো. শাহে আলম। সেখানে উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী এবং ওসিএলএসডি আ. ছালামও উপস্থিত ছিলেন। এ সময় সরকারি ধান ক্রয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয় ঘটে। এক পর্যায়ে অসীম আ. ছালামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ সময় অসীমের সহযোগীরা তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে এমপি মো. শাহে আলমের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। কিছুক্ষণ পর পুলিশ পাহারায় উপজেলা পরিষদ থেকে খাদ্য আ. ছালামকে তার কর্মস্থলে পৌঁছে দেয়া হয়।

ওসিএলএসডি আ. ছালাম জানান, সরকারি ধান ক্রয়ের দু’দফায় উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামীর সুপারিশে তার স্বজনরা ৪৬ টন ধান বিক্রি করেছেন। কিন্তু এমপি মহোদয়ের কাছে বিষয়টি গোপন করেন অসীম ঘরামী। বিষয়টি সত্য কি-না তা এমপি সাহেব আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি তাকে ধান ক্রয়ের বিবরণ দিচ্ছিলাম। এ সময় অসীম ঘরামী আমার ওপর ক্ষোভে ফেটে পড়েন। এ বিষয় আর কিছু বলতে পারব না।

অপরদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী জানান, সরকারিভাবে আমি কোনো ধান দেইনি। কিন্তু এমপির কাছে আমি ১০০ টন ধান দিয়েছি বলে মিথ্যা অভিযোগ করেন আ. ছালাম। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র। লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ. মজিদ সিকদার বাচ্চু জানান, ভুল বোঝাবুঝি থেকে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এমপি মো. শাহে আলম জানান, বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের এমপি সামনে খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত

আপডেট সময় : ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯