সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টা পর ওসিকে বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টার পর বদলি হয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাবেক ওসি বিপ্লব কুমার নাথের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মোশারফ হোসেন। এরপর রাত ৮টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে এ বদলির ঘটনা ঘটে। এর আগে এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির নির্দেশ দেন নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, চট্টগ্রাম জেলার খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে বদলি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির আদেশ আসে। সে মোতাবেক আলমডাঙ্গা থানায় ওসি হিসেবে নিযুক্ত হন মাগুরা শালিখা থানার ওসি মোশারেফ হোসেন। এরপর তিনি মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করেন। এর কয়েক ঘণ্টা পরই ওসি মোশারফকে আবারও বদলি করা হয়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, ইসির একটি বদলির আদেশ পাওয়া গেছে। তবে পুলিশের হেডকোয়ার্টারের কোনো আদেশ এখনো পায়নি। তাই আলমডাঙ্গা থানায় কে ওসি হিসেবে যোগদান করবেন তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টা পর ওসিকে বদলি

আপডেট সময় : ০৮:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩