সংবাদ শিরোনাম ::
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ

দামুড়হুদা সীমান্তে বিজিবির হাতে ১৬ কেজি স্বর্নের বার দর্শনার এক চোরাকারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবি ১৬ কেজি স্বর্ণসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানায়, সকাল ১০ টায় দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালান হবে এমন খবর পেয়ে সীমান্তের প্রধান খুঁটি ৭৭/২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর গ্রামে বিজিবি সুলতানপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিমসহ একদল বিজিবি সদস্য অবস্থান নেয়। এসময় দর্শনার দিক থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে চেপে ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার দিকে যেতে থাকে। সে সময় তাকে থামানোর চেষ্টা করলে সে চলন্ত মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা এসময় দর্শনা সীমান্ত বর্তী শ্যামপুর গ্রামের আশাদুল হকের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩১)কে তাড়িয়ে ধরে আটক করে।পরে তার দেহ তল্লাশি করলে একটি মোবাইল সেট পায়।পরে তার মোটরসাইকেলটি তল্লাশি করা হলে এয়ার ফিল্টারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭টি প্যাকেটে ছোটবড় ৯৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার হয়। দুপুরে
বিজিবি কমান্ডার আব্দুল হাকিম বাদী হয়ে আটক চোরাকারবারি নাজমুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করে এবং জব্দ করা অবৈধ স্বর্ণের বারগুলো পরীক্ষার পর নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদা সীমান্তে বিজিবির হাতে ১৬ কেজি স্বর্নের বার দর্শনার এক চোরাকারবারি গ্রেফতার

আপডেট সময় : ০১:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩