সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেট বিভাগের চার জেলায় আওয়ামীলীগের ১৭ জন মনোনয়ন ফরম কিনেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ১৮ নভেম্বর ২০২৩ইং (শনিবার) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তাঁর পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। শনিবার বিকেল পর্যন্ত তিন শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির বিভিন্ন নেতা। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলার ১৭ জন মনোনয়ন ফরম কিনেছেন।
তারা হলেন সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, মৌলভীবাজার-২ আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুস সামাদ ডন, সিলেট-৫ আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট রনজিত সরকার। এছাড়া সিলেট-৬ আসনে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, একই আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক ও মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীমসহ ১৭ জন মনোনয়ন ফরম কিনেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট বিভাগের চার জেলায় আওয়ামীলীগের ১৭ জন মনোনয়ন ফরম কিনেছেন

আপডেট সময় : ০২:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩