সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

২৮ অক্টোবরের সহিংসতা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৭ দেশের যৌথ উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ সাত দেশ। সহিংসতা বন্ধ করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছে দেশগুলো।

আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক্স (টুইটার) হ্যান্ডল থেকে সংক্ষিপ্ত যৌথ বিবৃতিটি শেয়ার করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়ের নাম আছে। দূতাবাসগুলো নিজ নিজ ফেসবুক পেজেও বিবৃতিটি প্রচার করে।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে গত শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। এর পাল্টায় সেদিনই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ ডাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। পরদিন রোববার বিএনপি ও জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। ওই দিন রাজধানীতে ও লালমনিরহাটে দুজন নিহত হন।

আজ সাত দেশের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সমাবেশগুলো ঘিরে ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতার ঘটনায় এসব দেশের সরকার গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতায় হতাহতদের প্রতি তারা সমবেদনা জানায়। বিবৃতিতে দেশগুলো বলেছে, ‘সহিসংতা থেকে বিরত থেকে সংযম প্রদর্শনের পাশাপাশি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৮ অক্টোবরের সহিংসতা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৭ দেশের যৌথ উদ্বেগ

আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩