সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

হিলিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি খট্রামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা গ্রামে পুকুরের পানিতে খেলার বল তুলতে গিয়ে পানিতে ডুবে মুনতাসিন (৩) বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (০১ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে উপজেলার দেবখন্ডা গ্রামে বাড়ির পার্শে পুকুরের পানিতে ডুবে শিশু মুনতাসিন এর মৃত্যু হয়েছে।

নিহত শিশু মুনতাসিন দেবখন্ডা গ্রামের মোঃ মেজবাউল ইসলাম (মেজবা) এর ছেলে।

খট্রামাধবপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর দেবখন্ডা গ্রামের গ্রাম্য পুলিশ নয়ন রবিদাস মুঠো ফোনে জানান, বিকেলে দেবখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটা গ্রাম্য সালিশ (বৈঠক) চলতে ছিলো। ওই সালিশ শুনতে বাবা মেজবাউল ইসলাম স্কুল মাঠে গেলে শিশুটি তার বাবার সাথে স্কুল মাঠে যায়। বৈঠক চলাকালে হঠাৎ শিশুটি তার বাবার অজান্তে বাড়িতে চলে আসে। কিছুক্ষন পরে পাশে বাড়ির মহিলা বাচ্চা পানিতে পড়েছে বলে চিল্লা চিল্লী করে। তাৎক্ষণিক বাবা ছুটে গিয়ে পুকুরে লাফ দিয়ে পড়ে ছেলেকে কোলে তুলে নিয়ে পাড়ে আসেন। সাথে সাথে তার ছেলের পেটে চাপ দিয়ে পানি বাহির করার চেষ্টা করে। তারপর ইউপি সদস্য বাঁধন ও বিমুল মিয়া মোটর সাইকেলে নিয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাসিনকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি রাত নয়টায় নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া।

তিনি পরিবারের বরাত দিয়ে জানান, বাবার সাথে স্কুল মাঠে যায় শিশু মুনতাসিন। তার বাবার অজান্তে শিশুটির হাতে থাকা খেলার বল নিয়ে খেলতে খেলতে শিশুটি বাড়ির দিকে চলে আসে। শিশুর হাতে থাকা বলটি পানিতে পড়ে যায়। বল তুলতে পানিতে নেমে গেলে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে পুলিশের এস আই হামিদুল ইসলামকে পাঠিয়ে দিয়েছি। পুলিশ ঘটনা স্হলে পৌঁছেছে। এখবর লেখা পর্যন্ত পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করতেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩