সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দীনের পথে কাজ করতে আ.লীগ থেকে সরে দাঁড়ালেন আদম তমিজী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
৩০ সেপ্টেম্বর দলীয় সভানেত্রী শেখ হাসিনা উদ্দেশ্য করে লেখা আবেদনের একটি কপি ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

আবেদনে আদম তমিজী হক লিখেছেন, ‘মাননীয় সভানেত্রী, যথাবিহিত সম্মানপূর্বক এই, আমি আদম তমিজি হক বিগত সাত বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করে আসছি এবং দলের পক্ষে যথাসম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি। এই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করি।’

তিনি লেখেন ‘মাননীয় সভানেত্রী বর্তমানে আমি পরিবারসহ সৌদি আরবে স্থায়ী বসবাস শুরু করার কারণে রাজনীতির সঙ্গে সংযুক্ত থাকা সম্ভব হচ্ছে না। আমি জীবনের বাকি সময়টুকু দ্বীনের (ইসলাম ধর্মের) পথে এবং ব্যবসায়িক কাজে মনোনীবেশ করতে চাচ্ছি। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’

এ বিষয়ে আদম তমিজী হক গণমাধ্যমে বলেন, ‘গত সাত বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছি, উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে দলে পদ দিয়ে সম্মানিত করেছেন। এ জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমি ধর্ম ও ব্যবসায় মনোযোগ দিতে চাই। সে জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।’

এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশের কথা জানানো হয় গত ১৭ সেপ্টেম্বর। ওই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন কমিটির সভাপতি শেখ বজলুর রহমান। পরে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন একাধিক নগর আওয়ামী লীগের নেতা। তার আগেই দলের সব পদ থেকে অব্যাহতির আবেদন করলেন তমিজী হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দীনের পথে কাজ করতে আ.লীগ থেকে সরে দাঁড়ালেন আদম তমিজী

আপডেট সময় : ০৬:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩