সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন-এমপি শিবলী সাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর,হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি তহবিল থেকে ৩০ কেজি চাল, এক বান্ডিল টিন, ৩ হাজার টাকা এবং ব্যক্তিগত তহবিল থেকে ১০ লক্ষ টাকা বিতরণ করেন তিনি। সরকারের পক্ষ থেকে এসব ত্রান সামগ্রী পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ঘূর্ণিঝড়ে দিনাজপুর-৬ আসনে যাদের ক্ষতি হয়েছে তাদের সহযোগীতা করার জন্য আমি ঢাকা থেকে ছুটে এসেছি। গতকাল রাতেও তাদের বাসায় গিয়েছি এবং আজ সোমবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সরকারি তহবিল থেকে টাকা, খাবার এবং টিন বিতরণ করেছি, সেই সাথে ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ৫ হাজার টাকা দিয়েছি। যাদের এই টাকা দিয়ে বাড়ি-ঘর মেরামত হবে না তাদেরকে পরবর্তিতে আরো আর্থিক সহযোগীতা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নূর-এ শেফা, থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, বিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মেজবাউল হকসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন-এমপি শিবলী সাদিক

আপডেট সময় : ০২:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩