সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে : শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বিএনপি নির্বাচন চায় না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ সঠিকভাবে ভোট দেবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত সর্বজনীন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এরা তো (বিএনপি) ইলেকশন চায় না। আসলে বিএনপি কি ইলেকশন চায়? ইলেকশনটা চাইবে কীভাবে? তাদের নেতা কে? পলাতক আসামি, অর্থ চোর, অস্ত্র চোরাকারবারি, খুনি, একুশে আগস্টের গ্রেনেড হামলাকারী; এই যদি একটা দলের নেতা হয় তবে সেই দল এবং তাকে মানুষ কেন ভোট দেবে?

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে ভোট পায় নাই, ২০১৪ সালে নির্বাচন করেনি। নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। কত মানুষের জীবন নিয়েছে। এখনো যদি সেই পোড়া মানুষগুলোর চেহারা দেখেন, কী বীভৎস চেহারা; ওটা দেখলে মনে হয়, যারা এই কাজগুলো করেছে তাদের মতো জঘন্য মানুষ আর হতে পারে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ সঠিকভাবে ভোট দেবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্তত এইটুকু উপলব্ধি করে, এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এই নৌকায় ভোট দেওয়ার ফলেই আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলেই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশে থাকেন তারা নিশ্চয়ই সেটা বোঝেন যে, বিএনপি-জামায়াতের সময় বিদেশে কারো সাথে কথা বলা যেত না, আর এখন বাংলাদেশ শুনলে মানুষ সম্মানের চোখে দেখে।

অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনার সব সময় এটা খেয়াল রাখবেন দেশের ভাবমূর্তিটা যেন সব সময় উজ্জ্বল থাকে। আজকে বিশ্ব নেতারা যেখানে স্বীকৃতি দেয় আর কয়েকটা চোরচোট্টা কি বললো, ওইগুলি আমাদের কানে দেওয়ার দরকার নেই।

তিনি বলেন, যেগুলো আসামি, যেগুলো বিভিন্ন অপরাধ করে হয়তো বিভিন্নভাবে চাকরি হারিয়েছে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে এসে আশ্রয় নিয়ে নিজেদের অপকর্মের কথা ঢেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অ্যাপসের মাধ্যমে নানা রকম মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা যখন মিথ্যা অপবাদ ছড়ায় এদের চেহারাটা উন্মুক্ত করা দরকার। এদের মানুষের কাছে প্রকাশ করা দরকার যে, এরা কারা, যারা এভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে : শেখ হাসিনা

আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩