সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দিনাজপুর হিলি বাজারে আলুর কেজি ৩৬ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: বাজার মনিটরিংয়ে গেলো এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি বাজারে আলুর দাম কমেছে কেজিতে ৯ টাকা। প্রকার ভেদে ৪৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা-বিক্রেতার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে আলু বিক্রি হয়েছিলো ৪৫ টাকা কেজি দরে। অস্বাভাবিকভাবে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় বাজার মনিটরিংয়ে নামে উপজেলা নির্বাহী অফিসার। যার ফলে কমে গেছে আলুর দাম। বর্তমান সরকারের বেঁধে দেওয়া মূল্যে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। কম দামে কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।

আলু কিনতে আসা হেলাল হোসেন বলেন, আলু এমন একটি সবজি যা প্রতিটি তরকারির সাথে প্রয়োজন হয়। আর আলুর দাম এবার অনেক বেশি। গত এক সপ্তাহ আগে ৪৫ টাকা কেজি আলু কিনেছিলাম। আজ ৩৬ টাকা কেজি কিনলাম। সরকার বাজার মনিটরিং করার জন্য আজ আলুর দাম কমে গেছে।

আলু ব্যবসায়ী আনিছুন রহমান বলেন, বর্তমান আমরা আলু ৩৬ টাকা কেজি বিক্রি করছি। হিলিতে তেমন বেশি দামে আলু বিক্রি করিনি। আমরা স্বাভাবিক দামেই বিক্রি করছি। গত সপ্তাহে আমরা ৩৮ টাকা কেজি দরে আলু বিক্রি করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর হিলি বাজারে আলুর কেজি ৩৬ টাকা

আপডেট সময় : ০৮:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩