সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নির্বাচনের প্রশিক্ষণ নিতে রাশিয়া যাবেন ইসি কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে রাশিয়ার কাছ থেকে অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এজন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসানুল কবির ফেরদৌসকে প্রশিক্ষণের জন্য রাশিয়া পাঠাচ্ছে সংস্থাটি।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে সম্প্রতি পাঠানো এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

ইসির উপসচিব মোহাম্মদ নুরুল আমিনের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন ব্যবস্থাপনা : চর্চা ও উদ্ভাবনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসানুল কবির ফেরদৌসকে রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ১ থেকে ৬ অক্টোবর মস্কোতে ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আহসানুল কবির ফেরদৌস আগামী ৩০ সেপ্টেম্বর রাশিয়ায় যাবেন এবং ফিরবেন ৭ অক্টোবর। এই সফরের সব ব্যয় বহন করবে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সফর থেকে ফিরে তিনি সাত দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেবেন।

নির্বাচন কমিশন বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। ইতোমধ্যে নির্বাচনী উপকরণ ক্রয়, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র নির্ধারণ ও আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, আগামী নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোটগ্রহণ করার পরিকল্পনা হাতে নিয়েছে তার কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনের প্রশিক্ষণ নিতে রাশিয়া যাবেন ইসি কর্মকর্তা

আপডেট সময় : ০৫:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩