সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

কুকুর গোপন স্থান থেকে ঠিকই ফেনসিডিলের সন্ধান বের করে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০ ২১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সাধারণ দৃষ্টিতে কাভার্ডভ্যানটিতে কোনো সমস্যা দেখতে পাননি দায়ীত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু চোখে পড়েনি। পরে বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গোপন স্থান থেকে ঠিকই ফেনসিডিলের সন্ধান বের করে।
যশোর সদর উপজেলায় ঘটেছে এ ঘটনা। কাভার্ডভ্যানটির গোপন স্থানে লুকিয়ে রাখা প্রায় ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা করে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

পরে সাংবাদিকদের সামনে বিজিবির প্রশিক্ষিত একটি জার্মান শেফার্ড কাভার্ডভ্যানের কেবিনের মধ্যে লুকিয়ে রাখা ৫৮৭ বোতল ফেনসিডিল খুঁজে বের করে।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ফেনসিডিল পাচারের সঙ্গে আমদানিকারক, সিঅ্যান্ডএফ সদস্যরা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

কাভার্ডভ্যানের চালক বিপুল মিয়া (২৮) পালিয়ে যেতে সমর্থ হলেও হেলপার মেহেদী হাসানকে (২০) আটক করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুকুর গোপন স্থান থেকে ঠিকই ফেনসিডিলের সন্ধান বের করে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০