সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ম্যাচটা ছিল কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার: সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ওয়ানডে, টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজে জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার চেষ্টা করেছেন তারা।

টেস্ট অধিনায়ক সাকিব বলেছেন, ‘সাধারণত আমরা এমন উইকেটে খেলি না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। ভালো লড়াই করেছে। তাইজুল খুবই ভালো বোলিং করেছে। দ্বিতীয় ইনিংসে পেসাররা ভালো করেছে। আমি মনে করি, অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে আমাদের।’

দুই ইনিংসে মাত্র ১৬ ওভার বোলিং করা সাকিব বলেছেন, ‘ম্যাচটা ছিল আমাদের জন্য কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার ভালো সুযোগ। আমরা চেষ্টা করেছি। কিছু জায়গায় কাজ করেছে, কিছু করেনি। আমি মনে করি, আমরা অনেক ইতিবাচক ছিলাম। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছি।’

টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট থেকে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা দেওয়া হয়েছিল। সাকিব, লিটন দাস, মুশফিকুর রহিমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলেছেন। সাকিবের মতে, ম্যাচটা ছিল তাদের এপ্রোচ পরিবর্তনের। সেটা তারা পেরেছেন।

টি-২০ ও টেস্ট অধিনায়ক বলেছেন, ‘এই ম্যাচে আমাদের এপ্রোচ কেমন হয় সেটা দেখতে মুখিয়ে ছিলাম। এই ম্যাচে সেটা প্রয়োগ করা গেছে। এটাকে (মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট) টেস্টের জন্য আদর্শ উইকেট বলছি না, তবে ব্যাটিং করার জন্য ভালো উইকেট ছিল।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ম্যাচটা ছিল কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষার: সাকিব

আপডেট সময় : ০৯:০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩