সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

স্বামীকে ১৫ লাখ টাকার মামলায় ফাঁসিয়ে অন্যের ঘরে জান্নাত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

পনের লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার পর গুমের অভি যোগ ওঠে স্বামী ইসমাইল হোসেন মজুমদার রিপনের বিরুদ্ধে। আর এ অভিযোগে রিপনসহ তার পরিবারের সদস্যরা মামলার ঘানি টানছেন। অথচ সেই স্ত্রী বিবি মরিয়ম জান্নাত ১৯ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অন্য এক যুবকের সঙ্গে দিব্যি ঘর সংসার করছেন। বৃহস্পতিবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ২০১৫ সালে ৮ লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিবি মরিয়ম জান্নাতের সঙ্গে ইসমাইল হোসেন মজুমদার রিপনের বিয়ে হয়। জানা গেছে ফেনীর ছাগলনাইয়া থানার জয়নগর গ্রামের পাটোয়ারী বাড়ির মোশাররফ হোসেনের বড় মেয়ে মরিয়ম। আর পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলার ইসলামপুর গ্রামের হাজী আবদুস সোবহানের ছেলে রিপন। এদিকে সম্প্রতি ফেসবুকে চাঁদপুরের কচুয়ার ব্যবসায়ী মোঃ আবিরের সঙ্গে পরিচয় হয় জান্নাতের। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গেল ৮ অক্টোবর গোপনে ১৬ লাখ টাকা ও ২১ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যান জান্নাত। পরে অনেক খোঁজাখুঁজির পরও জান্নাতকে না পেয়ে রিপনের পরিবার বিষয়টি এসপিকে অবহিত করে। পরে এসপি কার্যালয়ের এএসআই মোঃ আবদুল মতিন উভয় পরিবারকে ২১ অক্টোবর সকাল ১০টায় হাজির থাকার নির্দেশ দেন তবে জান্নাতের পরিবার সেদিন হাজির না হয়ে ১৭ অক্টোবর তাকে হত্যা করে মরদেহ গুমের অভিযোগ এনে ফুলগাজী থানায় মামলা করে। এতে ইসমাইল হোসেন মজুমদার রিপন তার বাবা হাজী আবদুস সোবহান মজুমদার মা সামছুন নাহার ও নিকটাত্মীয় মোঃ মহিউদ্দিন মজুমদার সোহাগকে আসামি করা হয়। পরে মোঃ মহিউদ্দিন মজুমদার সোহাগকে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিরা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। পুলিশ জানায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জান্নাতের সন্ধান জানা যায়। পরে বৃহস্পতিবার ফুলগাজী থানার এসআই অনাবিক চাকমার নেতৃত্বে চাঁদপুরের কচুয়া থেকে জান্নাতকে উ দ্ধার করা হয়।
ফুলগাজী থানার ওসি মোঃ কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন জান্নাতকে মামলার ২৯ দিন পর চাঁদপুরের কচুয়া থেকে উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে ১৫ লাখ টাকার মামলায় ফাঁসিয়ে অন্যের ঘরে জান্নাত।

আপডেট সময় : ০৬:৫৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯