সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বরিশালে একই দিনে বিএনপি-আ.লীগের সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে আগামীকাল শনিবার। একই দিনে শান্তি সমাবেশে ডেকেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় সমাবেশের এ ঘোষণা দেওয়া হয়। শনিবার দুপুর ২টায় নগরীর জিলা স্কুল মাঠে শুরু হবে বিএনপির বিভাগীয় সমাবেশ। অন্যদিকে বিকেল ৩টায় জিলা স্কুল মাঠ থেকে আধা কিলোমিটার দূরে ফজলুল হক এভিনিউতে শান্তি সমাবেশে করবে আওয়ামী লীগ। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সমাবেশের বিষয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর সমকালকে বলেন, আমরা শনিবার বিকেল ৩টায় সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদবিরোধী শান্তি সমাবেশ করবো। বিএনপির নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে এ শান্তি সমাবেশ করা হবে।

এটা বিএনপির পাল্টা কর্মসূচি কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপি সমাবেশের অনুমতি পেয়েছে। তাদের প্রচার ও প্রস্তুতিমূলক কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। তারা নভেম্বরেও সমাবেশ করেছে। আমরা তাতেও বাধা দেইনি।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সমকালকে বলেন, বিএনপি যদি সমাবেশের নামে বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে ছাড় দেওয়া হবে না। বিভাগীয় সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে রাজপথে থাকবো।

হঠাৎ করে আওয়ামী লীগ সমাবেশ ডাকার প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশালে বিভাগীয় সমাবেশের সমন্বয়ক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বিএনপির পূর্বঘোষিত বিভাগীয় সমাবেশ ব্যাহত করতে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে। এতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ বিঘ্ন হতে হবে। বিএনপির সমাবেশ স্থল থেকে আওয়ামী লীগের সমাবেশের দূরত্ব বেশি নয়, তাই সংঘাতের আশঙ্কা আছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, বিভাগীয় সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা বরিশালে এসে আত্মীয়-স্বজনের বাসায় উঠেছেন। আওয়ামী লীগও শনিবার সমাবেশ ডেকেছে। এটা বিএনপির সমাবেশকে ব্যাহত করার জন্যই করা হয়েছে বলে আমি মনে করি।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম সমকালকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। উভয় দলের সমাবেশে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন। এর আগে দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। দুপুরে গণসমাবেশ সফল করতে নগরীতে মিছিল করে জেলা ছাত্রদল।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বরিশালে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে একই দিনে বিএনপি-আ.লীগের সমাবেশ

আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩