সংবাদ শিরোনাম ::
ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টিউশনি করে ‘এ প্লাস’ পেলেন যমজ বোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগী। টিউশনি করিয়ে মা যা আয় করেন তা দিয়েই কোনো রকম চলে সংসার।

এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেদের লেখাপড়ার খরচ চালাতে বাড়ির বাইরে বের হতে হয় সামিয়া খাতুন ও সাদিয়া খাতুন নামের যমজ বোনদের।

ছোট শিশুদের টিউশনি পড়িয়ে যা আয় হয়েছে তা দিয়েই নিজেদের লেখাপড়ার সমস্ত খরচ জুগিয়েছেন তারা। আর এরই ফলস্বরূপ এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ প্লাস’ পেয়েছেন তারা।

এদিকে, দুই বোনের এমন সাফল্যে দারুন খুশি তাদের পরিবার, এলাকাবাসীসহ স্কুলের শিক্ষকরা। সামিয়া-সাদিয়াকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকারসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানিয়েছেন তারা।

সামিয় ও সাদিয়ার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল হাজিপাড়া গ্রামে। তারা মো. আশরাফুল ইসলাম ও মোছা. আসমা খাতুন দম্পতির মেয়ে।

সামিয়া-সাদিয়ারা তিন বোন। বড় বোন নির্জনা আক্তার শননও মেধাবী ছাত্রী। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেকদিন ধরেই সামিয়া-সাদিয়ার বাবা আশরাফুল ইসলাম মানসিক রোগে আক্রান্ত। সারাদিন বাড়িতেই থাকেন তিনি।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ থাকায় তিন মেয়েকে নিয়ে চরম বিপাকে পড়েন আসমা খাতুন। স্বামী আশরাফুলের চিকিৎসার খরচসহ মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে নিজেই সংসারের হাল ধরেন তিনি।

এইচএসসি পাস হওয়ায় বাড়ির আশপাশের ছেলে মেয়েদের প্রাইভেট পড়িয়ে এবং পৈত্রিকসূত্রে পাওয়া আশরাফুলের সামান্য মাঠের জমি লিজ দিয়ে কোনো রকম সংসারটা চালিয়ে নিচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিউশনি করে ‘এ প্লাস’ পেলেন যমজ বোন

আপডেট সময় : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২