সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে সিএনজি থেকে ফেনসিডিল উদ্ধার, চালক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে সিএনজি তল্লাশি করে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও সিএনজি চালকে আটক করেছে থানা পুলিশ।এসময় মাদক পরিবহনে ব্যবহিত সিএনজিও জব্দ করা হয়। আটক মাদক কারবারি হলেন, পৌরসভার মিতালী গুচ্ছ গ্রামের ইমান আলীর ছেলে সিএনজি চালক মোঃ ময়নুল ইসলাম (৩৬)।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌরসভার কালুপুকুর বেলতলী পুলিশ চেক পোস্টের সামনে তল্লাশির সময় ফেনসিডিল সহ চালকে আটক করা হয়।

পুলিশ জানায়, এসআই মোজাফফর রহমান এবং এএসআই আঃ ওহাব সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-কামদিয়া সড়কে সিএনজি টিকে থামানোর সংকেত দিলে,পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক ও তার সঙ্গে থাকা আরও একজন সিএনজি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।পুলিশ এসময় সিএনজি চালক কে আটক করে এবং অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।পরে সিএনজি তল্লাশি করে পেছনের সিটের নিচ থেকে প্লাস্টিকের মধ্যে ২৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ একজনকে আটক ও ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।অপর একজন সহযোগী সহ ২জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে সিএনজি থেকে ফেনসিডিল উদ্ধার, চালক আটক

আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২