সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ঝালকাঠির পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের কাপরকাঠি গ্রামের পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। এ তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান। নিহত ব্যক্তির পকেটে থাকা কাগজপত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার নাম সজল চন্দ্র বয়স ৩২ বছর। নিহত সজল কির্ত্তীপাশা ইউনিয়নের দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে রয়েছেন। তিনি পেয়ারাচাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, কেউ তাকে হত্যা করে লাশ পেয়ারা বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে। স্থানীয় পরিমল সমদ্দার বলেন, ‘কাপরকাঠী গ্রামের জতিন কয়ানের পেয়ারা বাগানের মধ্যে সজল চন্দ্রের মৃতদেহ বৃহস্পতিবার সকাল থেকে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে দুপুর ২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।
কির্ত্তীপাশা ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিঃ আব্দুর রহিম বলেন, কির্ত্তীপাশা বাজারসহ, পার্শবর্তী কাপরকাঠী, ভীমরুলী ও বাউকাঠি গ্রাম এলাকায় সজল চন্দ্র এনজিও কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত। ঘটনাটি পুলিশের তদন্তে বেড়িয়ে আসবে বলেও আশাবাদি ওই ইউনিয়নের চেয়ারম্যান।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান বলেন, নিহতের পরিচয় সনাক্ত হওয়ার পরে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না দেখে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে ঝালকাঠি থানার ওসি,খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২