কালকিনিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ১১:৪০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ১০৯ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে শিরিনা বেগম(২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিরিনা উপজেলার বাশঁগগাড়ি এলাকার উত্তর উড়ারচর গ্রামের সালাহউদ্দিন মোল্লার স্ত্রী। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, গৃহবধু শিরিনা বেগম তার একমাত্র শিশু সন্তানকে সাথে নিয়ে কয়েকদিন আগে তার বাবা এনামুল শিকদারের বাড়ি উড়ারচর গ্রামে বেড়াতে যায়। সেখানে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্ধের জের ধরে দুই বছর বয়সের শিশু সন্তানের সামনে বসে নিজ ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে খাশের হাট তদন্ত কেন্দ্রের পুলিশ গৃহবধু শিরিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিহতের স্বজন জাহিদ হোসেন বলেন, গলায় ফাঁস দিয়ে শিরিনা আত্নহত্যা করেছে। কি কারনে করেছে তাহা সঠিক বলতে পারবোনা।
এ ব্যাপারে উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরির্দশক (আইসি) মোঃ এমদাত হোসেন বলেন, আমার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি।
















