সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

মির্জা ফখরুলসহ ৭ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ সাত নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্প্রতি চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাফিউস শাহাদাত ওয়াসীম পাটোওয়ারী।

এ মামলার আসামিরা হলেন- চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সলিমুল্লাহ সেলিম, সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল হক সাইদ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ৩নং বিবাদী সম্মেলনের নির্বাচন কমিশনার মো. শামছুল ইসলাম মন্টু ঘোষিত ফল এবং বিজয়ী ১ ও ২নং বিবাদী সভাপতি ও সাধারণ সম্পাদকের পদের ওপর স্থগিতাদেশ চান মামলার বাদী।

মামলার বাদী বিএনপি নেতা রাফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারী দাবি করেন, জেলা বিএনপির সম্মেলনটি বৈধ হয়নি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি তিনটি পদে থেকে নির্বাচন করতে পারেন না। কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক তা করেছেন। এছাড়া ঐদিন তারা ১০ ইউনিটকে নিয়ে সম্মেলন করে। অপরপক্ষ ১১ ইউনিটকে নিয়ে আরেকটি স্থানে (হাজীগঞ্জে) সম্মেলন করে। ১১ ইউনিটকে উপেক্ষা করে তারা এটি করতে পারেন না। তাছাড়া জেলা বিএনপির সম্মেলনে ভোটার ছিল ১৫০০ জন। অথচ তারা কাস্টিং ভোট বেশি দেখিয়েছেন। যারা মারা গেছেন, তারা কীভাবে ভোট দিলেন?

তিনি বলেন, সম্মেলনে অনিয়মের শক্তিশালী এভিডেন্স আছে। দলের মহাসচিবকে আসামি না করলে মামলার মেরিট (যোগ্যতা) থাকে না। আমরা তো মহাসচিবের কাছেই বিচার চাইব। তাকে যেহেতু মামলা মোকাবিলা করতে হবে- তাই তিনি একটা ফয়সালা দেবেন। নিয়মতান্ত্রিক কারণেই মহাসচিবকে মামলার বিবাদী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুলসহ ৭ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

আপডেট সময় : ০৮:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২