বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান তোরণ নির্মাণ কাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ১০৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ( বেইজ কমান্ডার), বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ খানের নামে তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা নির্বাচন অফিসের পাশে আলহাজ্ব মজিদ খান সড়কের প্রবেশদ্বারে এ তোরণ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ আরিফুল হক প্রমূখ।
















