বাবুগঞ্জে স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ প্রতিনিধি: ৭১ এর স্বাধীনতাবিরোধী, খুনী, ধর্ষনকারী, লুটপাটকারী, যুদ্ধাপরাধী এবং তাদের সন্ত্রাসী প্রজন্ম কর্তৃক নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মীরগঞ্জ ফেরিঘাটে নৈরাজ্য ও যাত্রী হয়রানির প্রতিবাদ জানানো হয়।
বৃহস্পতিবার ১২ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল রহমান বাবুর সঞ্চালনায় ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ মোঃ ফুয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মাসুম, মোঃ রানা, মোঃ শাহীন সহ আরো অনেকে।
এসময় মানববন্ধনে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, দেশ অকার্যকর, অস্থিতিশীল, করার লক্ষ্যে আবারো মাথাচারা দিয়ে উঠেছে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধ অপরাধীদের উত্তরসূরীরা। এদের লাগাম এখনই টেনে ধরতে হবে। অন্যথায় ৭৫ এর ১৫ আগষ্টের পূনরাবৃত্তি ঘটাবে তারা। মানববন্ধনে মীরগঞ্জ ফেরিঘাটে দীর্ঘ দিন যাবৎ চলে আসা নির্যাতন, হয়রানী ও নৈরাজ্য বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তারা।
















