সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে চুরির অপবাদে কিশোরকে বেঁধে রাখার দায়ে আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়াতে নারিকেল চুরির অভিযোগে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে ওই কিশোরের চাচাতো ভাই সোহাগ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নারিকেল চুরির অভিযোগে মারুফকে পিঠমোড়া করে বেঁধে রাখার কথা বলা হয়েছে। এ ঘটনায় মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৩ আগস্ট) আদালতে পাঠানো হবে।

এদিকে গ্রেফতারের আগে মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, তার বাড়ির গাছ থেকে নারিকেল চুরির সময় মারুফকে হাতে নাতে ধরা হয়েছে। পরে তাকে বাড়ির সামনের সিঁড়িতে বসিয়ে রাখা হয়। পরে মারুফের বাবা ফরিদ উদ্দিনকে খবর দেওয়া হয়। ফরিদ উদ্দিন এলে চুরির বিষয়টি তাকে অবগত করে ছেলেকে তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, এ সময় মারুফকে কোনো ধরনের মারধর বা নির্যাতন করা হয়নি। আমার মা মারুফকে খাবারও দিয়েছেন। ভবিষ্যতে যাতে মারুফ আর চুরি না করে এজন্য পিঠমোড়া করে বেঁধে রাখা হয়। আর ওই সময় আরেক কিশোর মারুফের ওই অবস্থার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে থানা পুলিশও ঘটনাস্থলে এসে নির্যাতনের কোনো তথ্য পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চুরির অপবাদে কিশোরকে বেঁধে রাখার দায়ে আটক-১

আপডেট সময় : ০৪:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২