সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে নতুন পুলিশ সুপারের যোগদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মো:আফরুজুল হক টুটুল।তিনি চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগ দেন । চাকরি জীবনের বেশি ভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। এর আগে তিনি এডিসি রমনা, এডিসি তেজগাঁও, এডিসি লালবাগ এবং অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার) হিসেবে দায়িত্ব পালন করেন।
















