সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুমিল্লার দেবিদ্বারে স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে স্বামী শাহাদাত হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। সে এলাহাবাদ ইউনিয়নের হারস্বার গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে রাজমিস্ত্রি মো. শাহাদাত হোসেন তার স্ত্রী ৩ সন্তানের জননী রুজিনা আক্তারকে (২২) প্রতিনিয়ত নির্যাতন করে আসছিল।

রবিবার সকালে নিজ বাড়ির পাশের একটি দোকানের সামনে প্রকাশ্যে দিনের বেলায় বেত্রাঘাত, চড়, থাপ্পড়, মুখে লাথি মেরে এবং চুলধরে টানাহেঁচড়া করে। ওই সময় এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি থেকে আপলোড করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিষয়টি দেবিদ্বার থানা পুলিশের নজরে এলে এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের সহযোগিতায় মো. শাহাদাত হোসেনকে রবিবার বিকেলে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নারী নির্যাতনের ভিডিওটি দেখার পর স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় নির্যাতনকারী স্বামী মো. শাহাদাত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি।

নির্যাতিতা রুজিনা আক্তারকে চিকিৎসার ব্যাবস্থা করি। রুজিনা আক্তার বাদী হয়ে মো. শাহাদাত হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী আটক

আপডেট সময় : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২