সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ঝালকাঠিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঝালকাঠির রাজাপুরে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা, বিষাক্ত গ্যাস শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে ঘরে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতরাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চান্দের বাড়ি এলকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার (৪৫) জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে স্ত্রী মাহিনুর বেগম (৪০), ছেলে মাইনুল ইসলাম (১৪), ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম (৩২) ও ভাইয়ের মেয়ে মারামনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে এসিতে বিকট শব্দ হয়। এরপরই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। এতে সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন।

আজ শনিবার সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বড়ভাই সেলিম হাওলাদার ১১টার দিকে গেটের তালা ভেঙে ভেতরে গিয়ে লোকজন নিয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগম দমবন্ধ হয়ে মারা যান। আহতরা অজ্ঞান ছিলেন। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, জেনারেটর দিয়ে এসি চালানোর কারণে রাতেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। কক্ষটিতে পাঁচজন ঘুমিয়ে ছিলেন, তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দুজন মারা গেছেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২